1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ঠিকানা প্রকাশ ও হুমকির ঘটনায় মামলা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
পিনাকী-ভট্টাচার্য

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের ফ্রান্সের বাসার ঠিকানা প্রকাশ এবং তাকে হেনস্তা করার প্রকাশ্য হুমকির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও পৃথক মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য জানান, তিনি অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন মনে করেন না। কারণ তিনি আশাবাদী যে তার বগুড়ার বাসায় কেউ হামলা চালাবে না।

তিনি আরও বলেন, “চিন্তার কিছু নেই, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে যে শহরে শোক পালন করতে দোকানপাট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, সেই শহরে আওয়ামী লীগ কর্মীরা আমার বাড়িতে হামলা চালাবে, এটি একপ্রকার অসম্ভব ঘটনা।”

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে জানান, পুলিশ তার বাসার নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করায় তিনি কৃতজ্ঞ। এছাড়া অসংখ্য ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে পাহারা দেওয়ায় তাদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে, তার পরিবারের ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে ‘সুশান্ত’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিনাকী ভট্টাচার্য আরও জানান, তাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে ‘আ টিম গ্যাং’-এর প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে আলাদা মামলা করা হয়েছে।

এই ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট