1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও ককটেল বিস্ফোরণ, পুড়ে গেল আসবাবপত্র ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের থাড রাডার ধ্বংস, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ঝুটের গুদামে আহত ৩ হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, আসছে এলএনজি-এলপিজিসহ সাড়ে ৭ লাখ টন পণ্য খামেনি নিহতের পর ইরানের সেনাবাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা, ব্যারাক ছেড়ে পালাচ্ছেন কিছু কমান্ডার জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি। তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন, দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। বক্তারা বিশেষভাবে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন।

মশাল মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের কর্মসূচি জামালপুরের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট