1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

আরব আমিরাতের ভারতীয়দের ভিসা বাতিলের হার বৃদ্ধি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
আরব-আমিরাতের-ভিসা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন কঠোর ভিসানীতির কারণে ভারতীয় ভ্রমণকারীদের ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। আগে প্রায় ৯৯ শতাংশ ভারতীয় ভিসা আবেদনকারীর ভিসা অনুমোদিত হতো, কিন্তু বর্তমানে ভিসা বাতিলের হার বেড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গেছে, যা আগে ছিল মাত্র দুই শতাংশ।

ভিসা আবেদনকারীদের এখন হোটেল রিজার্ভেশনের প্রমাণ, ফ্লাইট ও রিটার্ন টিকিট, ব্যাঙ্ক ব্যালেন্সসহ প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হচ্ছে। এ ছাড়া শেষ তিন মাসের বেতন, ন্যূনতম ৫০ হাজার রুপির ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ড জমা দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এই জটিল শর্ত পূরণ করেও অনেক আবেদনকারী ভিসা পেতে ব্যর্থ হচ্ছেন। এতে ভ্রমণ পরিকল্পনা বাতিল হওয়ায় টিকিট ও হোটেল বুকিং বাবদ তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার জানিয়েছেন, “আবেদনকারীরা যথাযথ নথি উপস্থাপন করলেও ভিসা না পাওয়ায় তাদের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। টিকিট ও হোটেল বুকিংয়ের জন্য খরচ করার পরও অনেকেই হতাশ হচ্ছেন।”

এ সংকট শুধু ভারতীয়দের ক্ষেত্রেই নয়, অন্যান্য দেশের ভ্রমণকারীদের জন্যও আর্থিক ও মানসিক চাপ তৈরি করছে।

ভিসা পাওয়ার জটিলতা ভ্রমণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতীয় পর্যটকরা ভ্রমণ বাতিল করায় ইউএই-এর পর্যটন শিল্পেও এর প্রভাব পড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট