1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

ইতালিতে ওপেনএআইকে ১৮৭ কোটি টাকা জরিমানা করল কেন?

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
চ্যাটজিপিটির-প্রতীকী-ছবি

ইতালির ডেটা প্রটেকশন এজেন্সি মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইকে ১৫.৫৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৮৭ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে) জরিমানা করেছে। সংস্থাটির অভিযোগ, ওপেনএআইয়ের তৈরি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। দীর্ঘ তদন্ত শেষে এই জরিমানা করা হয়েছে।

ইতালির ডেটা প্রটেকশন এজেন্সি জানায়, চ্যাটজিপিটির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ব্যবহারকারীদের অজান্তে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেটি চ্যাটজিপিটির প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছিল। কোনো আইনগত ভিত্তি ছাড়াই এ তথ্য ব্যবহার করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।

গত বছর থেকেই এ বিষয়ে তদন্ত শুরু হয়। তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, ওপেনএআই তথ্যের গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।

জরিমানার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। সংস্থার এক মুখপাত্র বলেন, “ইতালিতে ওপেনএআইয়ের আয়ের তুলনায় জরিমানার পরিমাণ প্রায় ২০ গুণ বেশি। আমরা গোপনীয়তার অধিকারকে সম্মান করি এবং বিশ্বব্যাপী গোপনীয়তা নিয়ে কাজ করা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।”

চ্যাটজিপিটিসহ জেনারেটিভ এআই প্রযুক্তি বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এর ফলে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এসব প্রযুক্তির কার্যক্রম এবং তথ্য সংগ্রহের পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওপেনএআইসহ এআই প্রযুক্তি নির্মাণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ও তাদের কাজের ধরন নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

এই জরিমানা এআই প্রযুক্তি এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য নতুন নজির স্থাপন করেছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট