1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

ইসলামপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় ছয় শিক্ষক বহিষ্কার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ইসলামপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় ছয় শিক্ষক বহিষ্কার

জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্বে গাফিলতির অভিযোগে ছয়জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান হঠাৎ কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ম ভঙ্গ ও দায়িত্বে অবহেলার প্রমাণ পান।

 

পরিদর্শনের পরপরই ইউএনও ছয়জন শিক্ষককে দায়িত্ব থেকে বহিষ্কারের নির্দেশ দেন। তিনি বলেন, “পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে। দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না।”

বহিষ্কৃত শিক্ষকদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক।

চলতি বছর ইসলামপুর উপজেলায় মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে মোট ৪,২২৭ জন শিক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে, মাধ্যমিক: ২,৭৭৪ জন, দাখিল: ৯০৫ জন, ভোকেশনাল: ৫৪৮ জন,

ইউএনও’র কঠোর পদক্ষেপকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। তাদের দাবি, পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট