1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

ই-ভিসায় থাইল্যান্ড ভ্রমণে বড় সুযোগ, সরকারি পাসপোর্টে ভিসামুক্ত প্রবেশ!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

থাইল্যান্ডে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য আসছে নতুন সুযোগ। আগামী ২ জানুয়ারি থেকে সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এছাড়া সরকারি পাসপোর্টধারীদের জন্য আগামী ১৯ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণের সুযোগ থাকছে।

ঢাকায় থাইল্যান্ড দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-ভিসার আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাবে। আবেদনকারীদেরকে www.thaievisa.go.th ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে প্রেরণ করা হবে। ই-মেইলে পাওয়া ভিসার একটি প্রিন্ট কপি থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখাতে হবে।

ই-ভিসা প্রক্রিয়ায় স্থানান্তরের কারণে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার আগামী ২৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা ঢাকার থাই দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

সরকারি পাসপোর্টধারীদের জন্য থাইল্যান্ড ভ্রমণে ভিসার প্রয়োজনীয়তা উঠে যাচ্ছে। ১৯ ডিসেম্বর থেকে তারা ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। এর আগে, ২০১৮ সাল থেকে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্যও ভিসা অব্যাহতি কার্যকর রয়েছে।

ই-ভিসা সুবিধাটি থাইল্যান্ড ইতোমধ্যেই তাদের ৬৯টি দূতাবাসে চালু করেছে। এটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট