1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

এক-এগারোর ইঙ্গিত দেখতে পাচ্ছি: আবদুল মঈন খান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান

এক-এগারোর মতো বিরাজনীতিকরণের পরিকল্পনা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপটি আয়োজন করে স্কুল অব লিডারশিপ ইউএসএ নামের একটি সংগঠন।

সংলাপে আবদুল মঈন খান বলেন, “এক-এগারোর যে পরিকল্পনা-বিরাজনীতিকরণ, সেই সমস্যা আজকে নতুন করে দেখতে পাচ্ছি। এর একটি ইঙ্গিত নতুন করে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা ভেস্তে যাবে।”

তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে সংস্কার করে তারপর নির্বাচন করা যুক্তিসঙ্গত নয়। তিনি মনে করেন, নির্বাচনের পরেও সংস্কার কার্যক্রম চলমান রাখা যেতে পারে।

সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, “দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, কাঠামোগত পরিবর্তন দরকার। জনগণের মন জয় করেই নেতা হতে হবে।”

তিনি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে বলেন, “এই মুহূর্তে নির্বাচন দরকার। রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে।”

সেলিমা রহমান আরও বলেন, “সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য রাজনৈতিক দলগুলোকে পরিষ্কার করতে হবে, তারা কত শতাংশ নারী প্রার্থীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দেবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট