1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে ৪ হাজার ৬২৫ দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

কলমাকান্দায় হাঁসের খামারে ফাঁদে ধরা পড়লো মেছোবাঘের বাচ্চা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
কলমাকান্দায় হাঁসের খামারে ফাঁদে ধরা পড়লো মেছোবাঘের বাচ্চা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি হাঁসের খামারে ফাঁদ পেতে ধরা হয়েছে একটি মেছোবাঘের বাচ্চা। শুক্রবার (৪ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের পাচুড়া গ্রামে শেখ জামালের খামারে এই ঘটনা ঘটে।

জানা যায়, বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দুই ফুট এবং লম্বায় তিন ফুট। সারা শরীরে ডোরাকাটা দাগ ও ধূসর রঙের পশম রয়েছে। মুখমণ্ডল অনেকটা সাধারণ বিড়ালের মতো দেখতে হলেও এটি একটি মেছোবাঘ।

খামারি শেখ জামাল জানান, গত দুই মাস ধরে তার খামার থেকে রাতের বেলায় একে একে প্রায় ২৮টি হাঁস খেয়ে নেয় অজ্ঞাত কোনো প্রাণী। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি খামারে ফাঁদ পেতে রাখেন। অবশেষে শুক্রবার ফাঁদে ধরা পড়ে এই মেছোবাঘের বাচ্চাটি।

তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম শিয়াল বা বনবিড়াল জাতীয় কিছু হবে। কিন্তু ফাঁদে ধরা পড়ার পর দেখি এটি মেছোবাঘ। গ্রামের কিছু লোক একে মেরে ফেলার জন্য এগিয়ে আসে। আমি তাদের বাধা দিই এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশকে খবর দিই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “একটি হাঁসের খামার থেকে মেছোবাঘের বাচ্চা আটকের খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে, বন-জঙ্গলে খাবারের সংকটের কারণে প্রাণীটি লোকালয়ে চলে এসেছে। বন্যপ্রাণী হিসেবে এটি সংরক্ষণের জন্য বন বিভাগের সহায়তায় অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, মেছোবাঘ (Leopard Cat) একটি মধ্যম আকারের বন্যপ্রাণী যা সাধারণত বনাঞ্চলে বসবাস করে। লোকালয়ে এদের দেখা পাওয়া বিরল হলেও মাঝে মাঝে খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট