1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

কলম্বিয়ায় বোমা হামলায় ১৭ জন আহত, শান্তি প্রক্রিয়ায় নতুন উদ্বেগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
কলম্বিয়ায় বোমা হামলায় ১৭ জন আহত

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউকা বিভাগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশু ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ১৭ জন আহত হয়েছেন। দেশটিতে ভঙ্গুর শান্তি প্রক্রিয়া নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই হামলার ঘটনা ঘটলো।

কাউকা বিভাগের গভর্নর অক্টাভিও গুজম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, মোরালেস শহরের একটি পুলিশ স্টেশনের বাইরে একটি মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত ডিভাইস বিস্ফোরিত হয়। এতে সাত বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, দুই পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলম্বিয়া দীর্ঘ ছয় দশক ধরে বামপন্থী গেরিলা, ডানপন্থী আধাসামরিক বাহিনী, মাদক কার্টেল ও সরকারি বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। এই হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে হামলার স্থানটি সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি)-এর বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত। এই দলটি ২০১৬ সালের শান্তি চুক্তির বিরোধিতা করে এফএআরসি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত সপ্তাহে, ভেনেজুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তবর্তী দুটি শহরে চারটি বোমা হামলায় ছয়জন আহত হয়, যার ফলে কর্তৃপক্ষ রাতভর কারফিউ ঘোষণা করে। সেই হামলার জন্য ইএলএন গেরিলা গোষ্ঠীকে দায়ী করা হয়। নতুন এই হামলার ফলে কলম্বিয়ার শান্তি প্রক্রিয়া আরও সংকটে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট