1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের

কলাগাছিয়ায় আ.লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ সাইদুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
বিএনপির বিক্ষোভ

কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে পথসভায় পরিণত হয়। এ সময় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক মো. রুবেল, বিএনপি নেতা হাসেম মাস্টার, শ্যামল, সুজনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা আওয়ামী লীগের লিফলেট বিতরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর নতুন সূর্যোদয় ঘটেছে। দেশ স্বৈরাচারমুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বিদ্যমান। তারই অংশ হিসেবে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করেছেন।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে এই দুঃসাহস দেখিয়েছে, তাকে যেখানেই পাওয়া যাবে গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেওয়া হবে।” পাশাপাশি তারা জানান, ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো মিছিল-মিটিং হলে বিএনপি তা প্রতিহত করতে প্রস্তুত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট