1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

কালিয়াকৈরে চাঁদার টাকা নিয়ে সংঘর্ষ: কলেজছাত্র নিহত, পিচ্চি আকাশ পলাতক

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার উলুসাড়া চকিদারেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবুল কালাম (২৬)। তিনি কালিয়াকৈরের উলুসারা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। আবুল কালাম চন্দ্রা সরকারি কলেজের ছাত্র ছিলেন এবং কালামপুর (খাজারডেক) এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি নামের দুটি পক্ষ আল্লাহর দান নামক বেকারিতে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে শাহরিয়ার নাফি ও আবুল কালাম তাদের সহযোগীদের নিয়ে বেকারিতে চাঁদা তুলতে যান।

খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে বেকারিতে উপস্থিত হন এবং আবুল কালাম ও শাহরিয়ার নাফির ওপর হামলা চালান। সংঘর্ষে আবুল কালাম গুরুতর আহত হন।

আলহাজ হারুনের বেকারির কর্মীরা আহত আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, আল্লাহর দান বেকারি কারখানার দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল কালাম চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ হেফাজতে নিয়ে মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত পিচ্চি আকাশসহ অন্যান্যরা পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চাঁদাবাজি ও স্থানীয় সংঘর্ষের এ ধরনের ঘটনা এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা বেকারির মতো স্থানে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট