1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

কালীগঞ্জে আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

“দূনীতির বিরুদ্ধে তারুন্যের একতা’ গড়বে আগামীর শুদ্ধতা” এ শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এরপর এক বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে পরিষদের কনফারেন্স রুমে দূনীতি প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগ এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভাতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দূর্নীতিকে না বলতে হবে। এজন্য সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই এগিয়ে আসলেই দূনীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

দূনীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জ শাখার সহ সভাপতি বিদৌরা আক্তারের সভাপতিত্বে সভার শুরুতেই মুল বিষয়ের উপর শুভেচ্ছা বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব প্রথম আলোর সাংবাদিক আজাদ রহমান। কমিটির সদস্য সমকালের সাংবাদিক জামির হোসেনের সঞ্চালনায় সভাতে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশীদ ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান ঐশী। সভাতে উপজেলা পরিষদের অন্যাান্য দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট