1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও পৃথক দুটি আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় স্থানীয় সরকার দিবস

জাতীয় স্থানীয় সরকার দিবস আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী

উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্টিত সভাতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচাজ (তদন্ত) মোফাজ্জেল হক, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন। সভাতে বক্তাগন, স্থানীয় সরকারের বিভিন্ন সেবামুলক কর্মকান্ডের উপর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শহীদ সেনা দিবসের আলোচনা সভাতে দিবসটির তাৎপর্য তুলে ধরে ২০০৯ সালে নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনসহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভাতে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহাজান আলী বিপাশ, ওলিয়ার রহমান, আহসান কবির ও উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট