1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

কালীগঞ্জে ১১টি ইউনিয়নে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
কালীগঞ্জে ১১টি ইউনিয়নে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ৯মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলার থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক দলের আহবায়ক মোকছুদুল মোমিন এর সভাপতিত্বে একটি কর্মিসভার মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা দেওয়া হয়।

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী শামছুর রহমান, যুগ্ম আহবায়ক মীর ফজলে এলহী শিমুল, নাজমুল হোসাইন মিলন, আছাদ মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্মা আহবায়ক নজরুল ইসলাম তোতা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদলের সকল ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

উপজেলা কৃষক দলের আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত দলীয় প্যাডে ১১টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে কর্মী সভার মাধ্যমে সর্ব সম্মতি ক্রমে কমিটি করা হয় যেটার আনুষ্ঠানিক ঘোষণা আজ দেওয়া হল বলে বক্তরা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট