1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাহারোলে অতি -দরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অর্থ বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
অতি -দরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অর্থ বিতরণ

২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোলে অতি-দরিদ্র পরিবারের পারিবারিক আয় বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অর্থ সহায়তা হস্তান্তর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কাহারোল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৩,৮৭১ টি পরিবারের মধ্যে ৪০০ জন উপকারভোগীকে প্রত্যেককে ১৮,৩৩৩ টাকা করে নগদ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। তিনি উপকারভোগীদের সাথে নগদ অর্থ বিতরণ করেন এবং বলেন যে এই অর্থ সহায়তা তাদের পরিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা জানান, তারা এই অর্থ দিয়ে গরু বা ছাগল কিনে পালন করবেন, যা তাদের পারিবারিক আয়ের উন্নয়ন ঘটাবে। তারা আরও বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কারণে দরিদ্র পরিবারগুলো অনেক সুবিধা পাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ আলী, ইউপি চেয়ারম্যান আ স ম মনোয়ারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, রসুলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাসেল।

এই কর্মসূচি দরিদ্র পরিবারগুলোর আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট