1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

কাহারোলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
কাহারোলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
দিনাজপুরের কাহারোলে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নে অবৈধভাবে স্থাপিত এমএইচবি ব্রিক্স ইটভাটাকে অবৈধ ঘোষণা ও ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার। ছবি: সুকুমার

দিনাজপুরের কাহারোলে অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১১ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নে পরিচালিত এমএইচবি ব্রিক্স ইটভাটাকে অবৈধ ঘোষণা করে জরিমানা এবং গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৪ ও ১৪ ধারায় ভাটার মালিক দিনাজপুর সদর উপজেলার মুন্সিপাড়ার বাসিন্দা এম আজিজুল হক ও মোঃ এহতেশামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অবৈধ ইটভাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ভেকু (এক্সকাভেটর) মেশিনের সাহায্যে পুরো ইটভাটাটি ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ আমিনুল ইসলাম জানান, “পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না।”

বিধিবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনা শুধু আইন লঙ্ঘনই নয়, বরং এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এসব অবৈধ ইটভাটার কারণে কৃষিজমি নষ্ট হয়, বায়ুদূষণ বৃদ্ধি পায় এবং আশপাশের জনগণের স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

প্রশাসন জানিয়েছে, কাহারোলসহ দিনাজপুর জেলার কোথাও যদি কোনো অবৈধ ইটভাটা পরিচালিত হয়, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সুরক্ষার স্বার্থে এবং আইনের শাসন বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট