1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান

কাহারোলে ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে প্রতিবাদ মিছিল

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
কাহারোলে ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে প্রতিবাদ মিছিল

দেশের সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ১৩মার্চ বৃহস্পতিবার বিকেলে কাহারোল ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ মিছিলটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, আমতলা মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কাহারোল ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি মোঃ সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তরা দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এজন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের নারীরা আজ নিরাপত্তা হীনতায় ভুগছে, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই আইনের কঠোর প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করাই অপরাধ দমনের প্রধান উপায়। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট