1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

কাহারোলে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
কাহারোলে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের কাহারোলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর কাহারোল ডেভেলপমেন্ট ফোরাম, উলামায়ে কেরাম ও তৌহহিদী জনতার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশটি উপজেলা ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয়— “বিশ্বের মুসলিম এক হও, এক হও”, “জুলুম-শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও”, “ইসরাইলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে”, “ইসরাইলের দালালেরা হুঁশিয়ার, সাবধান”, এবং “জাতিসংঘ জবাব দাও, আমার ভাই মরলো কেন?”

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি হামলা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। শিশু, নারীসহ নিরীহ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তারা আরও বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে।

সমাবেশে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুব সমাজ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরাইলের আগ্রাসনের কঠোর নিন্দা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট