1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

কাহারোলে বাংলাদেশ স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

দিনাজপুর (কাহারোল) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলার স্কাউটস শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কাউন্সিলের সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কাউন্সিল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালক মোঃ আশিক ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিন্নাত আলী। আলোচনা সভার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সভাপতির পদ বাদ দিয়ে বাকি পদগুলোর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাহাবুবুর রহমান, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ এনামুল হক, মোঃ আশরাফুল হক এবং নরেশ চন্দ্র রায়। কমিশনার পদে শাহ্ মোছাঃ জাহানে-ই-গুলশান, সম্পাদক পদে নির্মল চন্দ্র রায় এবং যুগ্ম সম্পাদক পদে মোঃ মেরাজুল ইসলাম নির্বাচিত হন। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম।

এছাড়া গ্রুপ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিমল চন্দ্র রায়, মোঃ তরিকুল ইসলাম, নরেশ চন্দ্র রায় এবং বিলকিস আরা বেগম। ত্রৈবার্ষিক এই কাউন্সিলে নির্বাচিত ব্যক্তিরা স্কাউটস কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট