1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ

কাহারোলে সড়ক দুর্ঘটনায় নানী ও নাতনির মৃত্যু

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
কাহারোলে সড়ক দুর্ঘটনায় নানী ও নাতনির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে দশ মাইলের কলা হাটের সামনে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা (ইজিবাইক) ঠাকুরগাঁও অভিমুখে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। নিহতরা সম্পর্কে নানি ও নাতনি বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত চালকসহ তিনজন বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় কাহারোল থানা পুলিশ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট