1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান

কাহারোলে হাইয়্যা আলাল ফালাহর উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

দিনাজপুরের কাহারোলে মানবসেবামূলক সংগঠন হাইয়্যা আলাল ফালাহ ক্যান্সার আক্রান্ত এক রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া গ্রামের মোঃ আকবর আলীর স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। দরিদ্র আকবর আলী অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে না পেরে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনের সাহায্য প্রার্থনা করেন।

এ প্রেক্ষিতে হাইয়্যা আলাল ফালাহর প্রতিনিধি মোঃ জাকিরুল ইসলাম সরাসরি আকবর আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় প্রতিনিধি মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা পেয়ে আকবর আলী তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি গরিব মানুষ, স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই সহায়তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ যেন হাইয়্যা আলাল ফালাহর সবাইকে ভালো রাখেন।”

এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে এবং মানবতার সেবায় সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেছেন উপস্থিত ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট