1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
কুমিল্লায় কিশোর গ্যাং

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় আজ শুক্রবার বিকেলে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখাসংলগ্ন রানীর দিঘীর পাড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে জানা গেছে, আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর অন্তত ৩০ জন সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিকেলে ভিক্টোরিয়া কলেজের সামনে মহড়া দেয়। তাদের উপস্থিতির সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিশোর গ্যাংয়ের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তবে আজ রাত ৮টা পর্যন্ত কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, ‘কিশোর গ্যাং রতন গ্রুপ এই অস্ত্রের মহড়া দিয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি।’

ওসি মহিনুল ইসলাম আরও জানান, কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কিশোর গ্যাংয়ের এই ধরনের কর্মকাণ্ড জনমনে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এই গ্যাং আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

কুমিল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে স্থানীয়রা। এর আগেও বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকের এই অস্ত্রের মহড়া আবারও বিষয়টি সামনে নিয়ে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট