1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

খুলনার দিঘলিয়ায় দানবীর এম এ মজিদ পুত্র মতিন না ফেরার দেশে চলে গেলেন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
দানবীর এম এ মজিদ পুত্র মতিন
খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে পরিচিত মরহুম দানবীর এম এ মজিদ সাহেবের জ্যেষ্ঠ সন্তান এস এম মতিন( ৫৫)  আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন  (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।  দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুম এস এম মতিন দিঘলিয়া  অঞ্চলে পরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।  মৃত্যুকালে তিনি এক পুত্র এক স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ১ম জনাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় খুলনা নগরীর দৌলতপুর বিনাপানি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২য় জানাজার নামাজ জুম্মা বাদ মরহুমের নিজ গ্ৰাম দিঘলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে দিঘলিয়ায় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু ও সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক। দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
তাছাড়া শোকবার্তা দিয়েছেন খুলনা  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলহাজ সরোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম , মাওলানা মুজিবর রহমান, মাওলানা মুসফিক, আমির হোসেন, খান আসাদুজ্জামান,  লায়ন খান আক্তারুজ্জামান,  মোড়ল সেলিমুল ইসলাম , শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,  সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক বিবৃতি দিয়েছেন।
এস এম মতিনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার কর্মজীবনে এবং পারিবারিক জীবনে একজন আদর্শবান মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তার জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং পরিবারের শোক সহ্য করার শক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজন ও শুভানুধ্যায়ী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট