1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের

খুলনার দিঘলিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
 খুলনার দিঘলিয়ায় রমজান উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন,  পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রমজান উপলক্ষে  বাজারে নৃত্য পন্যের মূল্য বৃদ্ধি না করার জন্য এবং মূল্য তালিকা বাধ্যতামূলক ভাবে টানিয়ে রাখতে বাজার কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে  বিনয়ের সাথে আহ্বান জানিয়েছেন ।
রমজান উপলক্ষে খোলাবাজারে ইফতার সামগ্রী বিক্রি না করে স্বাস্থ্যসম্মত ভাবে মানসম্মত খাদ্যদ্রব্য  বিক্রি এবং  ভেজাল খাদ্য পরিহারের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাজারে আসা ক্রেতাদের  চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখা এবং আগামী ৭ কার্য দিবসের মধ্যে ফুটপাত থেকে সকল দোকান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় গৃহীত হয়েছে।
খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান, পবিত্র রমজানে সকলের সাথে সহনশীল আচরণের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান  এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত  সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
খুলনার দিঘলিয়ায় রমজান উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা  উপজেলা কনফারেন্স রুমে ৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম,  দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, পথের বাজার বণিক সমিতির মনির মোল্লা, কোলা বাজারের সভাপতি জহিরুল আলম, মাঝির গাতী বাজার কমিটির সভাপতি মুজিবুর রহমান মোল্লা, বারাকপুর বাজার কমিটির গাজী জাকির হোসেন, গাজিরহাট বাজার কমিটির সভাপতি বাদশা গাজী, লাভাটি বাজার কমিটির সভাপতি মইনুল হোসেন, চন্দনী মহল বাজার কমিটির সভাপতি সেলিম গাজী, আরংঘাটার আল-আমিন শেখ, সেনহাটির হাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট