1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

চট্টগ্রামের এবালন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
এবালন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ আগুন

চট্টগ্রামের পূর্ব কালুরঘাট এলাকার এবালন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কারখানার চারতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন কারখানার চারতলায় লাগে, যেখানে শ্রমিকদের কাজ করার ব্যবস্থা নেই। শ্রমিকরা মূলত দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত তাদের নিরাপদে বের করে আনা হয়।

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম জানান, কারখানার চারতলায় একটি ইবাদতখানা রয়েছে। আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক ধোঁয়া দেখতে পান। এরপর দ্রুত সাইরেন বাজিয়ে শ্রমিকদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানায় কর্মরত শ্রমিকদের আত্মীয়-স্বজন দ্রুত সেখানে ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান করছেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট