1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ১ হাজার ৯১১ মামলার নথির মধ্যে ৯ বস্তা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
চট্টগ্রাম আদালত

চট্টগ্রাম আদালত থেকে নিখোঁজ হওয়া ১ হাজার ৯১১ মামলার নথির (কেস ডকেট-সিডি) মধ্যে ৯ বস্তা গতকাল বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

ওসি আবদুল করিম আজ বৃহস্পতিবার সকালে বলেন, চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণসহ বিভিন্ন মামলার সিডি গায়েবের ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ৯ বস্তা কেস ডকেট উদ্ধার করা হয়েছে। তবে আটককৃত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

তিনি আরও বলেন, নথি গায়েবের ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে। পুলিশ এখনো অভিযান চালাচ্ছে।

নথি গায়েবের ঘটনায় গত রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট সংরক্ষিত ছিল। তবে স্থানস্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট প্লাস্টিকের বস্তায় রাখা হয়েছিল।

আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। নথি খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপির কার্যালয় অবস্থিত। এই কার্যালয়ের পাশে মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাসকামরা রয়েছে। আদালত ভবনটি দিনভর আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর থাকে। তবে সন্ধ্যার পর আদালত ভবনটি ফাঁকা হয়ে যায়।

আইন অনুযায়ী, সন্ধ্যার পর আদালত ভবনে নিরাপত্তা জোরদার থাকার কথা। কিন্তু এই সুরক্ষিত ভবন থেকেই বারান্দায় রাখা ১ হাজার ৯১১ মামলার গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আইনজীবীরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়া চট্টগ্রামের বিচারিক ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি। তাঁরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

চট্টগ্রাম আদালতে গায়েব হওয়া মামলার নথিগুলোতে হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণের মতো গুরুত্বপূর্ণ মামলার তথ্য ছিল। এসব নথি হারিয়ে যাওয়ায় মামলার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আইনজীবীরা।

তবে পুলিশ বলছে, অধিকাংশ নথি উদ্ধার করা হয়েছে এবং আটক ব্যক্তির কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আইনজীবীরা আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, গুরুত্বপূর্ণ নথি বারান্দায় রেখে দেওয়া কোনোভাবেই নিরাপদ ছিল না। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট