1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি চলবে না: রাশেদ খাঁন

চুয়াডাঙ্গার ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
শিশু র্ধষণের প্রতিকি ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিন বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩০ ডিসেম্বর সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পর গতকাল শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দেলোয়ার হোসেন (২২) নামের এক তরুণকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন দামুড়হুদা উপজেলার ছানোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত দেলোয়ার আত্মগোপনে চলে যান।

এদিকে অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রক্তক্ষরণের কারণে শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় যাতে মামলা না হয়, সে জন্য অভিযুক্ত দেলোয়ার স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় শিশুটির পরিবারকে নানা রকম চাপ দিয়ে আসছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার শিশুটিকে বাড়িতে আনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট