1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি” বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি" বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি

দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ বছর “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি” এবং “বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভা, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া ও র‍্যালি সাড়া ফেলে।

খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, “ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর দুর্যোগের প্রভাব বেড়ে চলেছে, এবং এটি জনসংখ্যার আধিক্য, অপরিকল্পিত নগরায়ন, বনভূমির উজাড়, জলবায়ু পরিবর্তন, এবং মানুষের সচেতনতার অভাবের কারণে আরও প্রকট হচ্ছে।”

তিনি আরও বলেন, সরকার দুর্যোগের পূর্বাভাস আগেই দিয়ে থাকে, যার ফলে উপকৃত হচ্ছেন বৃদ্ধ, শিশু, গর্ভবতী নারী ও গবাদি পশু, যারা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। তিনি সুন্দরবনের গুরুত্ব উল্লেখ করে বলেন, “সুন্দরবন দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটি আশীর্বাদ, যা সিডর, আইলা এবং অন্যান্য দুর্যোগে তাদের রক্ষা করেছে।”

আরিফুল ইসলাম বলেন, “দুর্যোগের পূর্বাভাস এবং প্রস্তুতি নেওয়া মানুষের প্রাণ রক্ষা করতে সহায়ক, এবং এই ধরনের প্রস্তুতি ক্ষয়ক্ষতি কমিয়ে আনে।” তিনি সকলের প্রতি আহ্বান জানান, প্রতি খালপাড় ও সমতল ভূমিতে বনায়ন কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী করণীয় বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।”

আলোচনা সভায় খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

এছাড়া, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, সাংবাদিক আরিফুল ইসলাম হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম, নূরুল হুদা সাজু, এবং অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই দিবসের আলোচনায় দুর্যোগের সময় প্রয়োজনীয় পদক্ষেপ, প্রস্তুতি এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট