1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ভাণ্ডারিয়ার সমাবেশে চরমোনাই পীরের কঠোর হুঁশিয়ারি কাহারোলে কাব হলিডে ২০২৫ অনুষ্ঠিত: ৩০ বিদ্যালয়ের ২৫০ কাব স্কাউটসের অংশগ্রহণ আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: ঝিনাইদহ জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা খুলনার দিঘলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত, সংগঠিত হওয়ার আহ্বান নেতাদের

জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ: মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
জাতিসংঘ: মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উত্তরণে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখনও যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়। তিনি জানান, জাতিসংঘ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ সহযোগিতা চালিয়ে যাবে।

এদিন জাতিসংঘ মহাসচিব গুলশানে জাতিসংঘের নতুন ভবন ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। উদ্বোধনের পর গুতেরেস জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন এবং নতুন ভবন পরিদর্শন করেন।

জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট