1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

জামালপুরে এবি পার্টির জনসভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জনসভা শহরের ফৌজদারী মোড় এলাকায় শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত জনসভায় এবি পার্টি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মোমেনশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি’র বক্তব্য দেন,এবি পার্টি’র জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সানী আব্দুল হক প্রমুখ।

জনসভায় প্রধান অতিথির বক্তব‍্যে এবি পার্টির সাধারন সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফু্য়াদ বলেন, আওয়ামী ফ‍্যাসিবীদকে গনঅভ‍্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ‍্য করা হয়েছিল, সে আর ফিরবে না। অনলাইনে উস্কানি দিয়ে দুনিয়ার কোন শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবে না গনতন্ত্রকামী জনগন। আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে জামালপুরবাসী, যেটা আবারো প্রমান করে দিয়েছে দেশের তরুন-যুবকরা। গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-মাঠ দখলের যে প্রতিযোগীতা দেখেছি, জনগন সেটা চলতে দিবে না। যদি কেউ মনে করে যে গনঅভ‍্যুত্থান পরবর্তী রাজনীতিতে তরুনদের স্বপ্নকে ব‍্যর্থ করে দেবে, তা সফল হবে না। জেলা আহবায়ক অ‍্যাড. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম আহবায়ক প্রকৌশলী লিপসন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে ব‍্যারিস্টার ফুয়াদ আরো বলেন, আগামী দিনে যারা ক্ষমতায় ফিরবার স্বপ্ন দেখছেন, তাদের পতিত সরকারের কর্মকান্ড থেকে শিক্ষা নেয়া জরুরী। পুরাতন বংশীয় লুটপাট তরুনরা আর মেনে নেবে না, তাই চরিত্র বদলান, তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে।

বিশেষ অতিথির বক্তব্যে এবি যুব পার্টির সদস‍্যসচিব হাদীউজ্জামান বলেন, শত শত শহীদের রক্তে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর। জামালপুরের বেকার যুবকদের স্বাবলম্বী করবার আওয়াজ ইতিমধ্যেই তুলছে এবি পার্টি। মাদকের কবল থেকে তরুন যুব সমাজকে হেফাজত করবার লড়াই জামালপুরবাসীকে নিয়ে আমরা চালিয়ে যাবো।

জামালপুর জেলা আহবায়ক অ্যাড. ছানোয়ার হোসেন বলেন, এবি পার্টির রাজনীতি হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। জামালপুরের নদী ও পরিবেশকে রক্ষা করবার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেবার দাবী জানাচ্ছি। পাশাপাশি জেলার প্রতিষ্ঠিত কল- কারখানাগুলোকে আবার সচল করে লক্ষ লক্ষ নাগরিকের কর্মসংস্থানের ব‍্যবস্থা করতে হবে। আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে আমরা জামালপুর জেলাকে একটি মডেল জেলাতে পরিনত করব যেখানে জনগনের সকল ভোগান্তি দূর করে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আহবায়ক শাহজাহান মল্লিক, শেরপুর জেলা সদস্যসচিব মুকসিতুর রহমান হীরা, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক উসমান গণি, জামালপুর এবি যুব পার্টির আহবায়ক শিহাব ইসলাম, সদস্যসচিব আবু সালেহ টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক শামীম আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বর্নালী একাডেমী এবং অদৃশ‍্য ব‍্যান্ড।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট