1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

জামালপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে ছাত্রশিবিরের সহস্রাধিক কর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জেলা সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,
“১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র ছয়জন সদস্য নিয়ে ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। আজ তা লক্ষ লক্ষ ছাত্রের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। এটি শিক্ষার্থীদের আদর্শিক গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে শিবির শিক্ষার অধিকার, নৈতিকতার বিকাশ ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ পথচলায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতোমধ্যে আমাদের ১৩৪ জন কর্মী শহীদ হয়েছেন, যাঁদের মধ্যে জামালপুরেরও দুইজন রয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা সত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছে। বারবার নির্যাতনের শিকার হয়েও আমরা আদর্শচ্যুত হইনি। ভবিষ্যতেও সত্যের পক্ষে আমাদের এই অবস্থান বজায় থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, নৈতিক অবক্ষয় রোধ এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্য হচ্ছে সৎ, আদর্শবান ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, যারা সমাজ পরিবর্তনের অগ্রদূত হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী জেলা সভাপতি আহমাদ সালমান, সামাউন সরকার, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি শামসুদ্দিন সোলাইমান, জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা ছাত্রশিবিরের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের আদর্শিক জীবন গঠনের জন্য সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট