1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

জামালপুরে ডেভিল হান্টে গ্রেফতার ছয়জন

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
জামালপুরে ডেভিল হান্টে গ্রেফতার ছয়জন

জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় বিভিন্ন উপজেলা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সূত্রে জানা গেছে, রবিবার জেলার জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় ১১টি টিম একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে।

সদর উপজেলায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারার মামলায় শৈলেরকান্দা এলাকার মরহুম আকবর হোসেনের ছেলে ও ইটাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম (৫৭) কে গ্রেফতার করা হয়। এছাড়া, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারার মামলায় শহরের কাচারীপাড়া এলাকার মাসুদুল আলমের ছেলে ও ছাত্রলীগের সদস্য মিরান আহমেদ (১৯) কে গ্রেফতার করা হয়।

সরিষাবাড়ী উপজেলায়, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন ৩/৪ তৎসহ দণ্ডবিধির ১৪৭/১৪৯/৩২৩/১১৪ ধারায় ২০২৪ সালের ২ অক্টোবর দায়েরকৃত মামলায় গোপীনাথপুর এলাকার মৃত বাদশাহ মণ্ডলের ছেলে ও ৬ নম্বর ভাটারা ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী (৫০) কে ভাটারা বাজার থেকে গ্রেফতার করা হয়।

ইসলামপুর উপজেলায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় ১৪ জানুয়ারি দায়ের হওয়া মামলায় তারতাপাড়া এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ডাকলু (৩৫) এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ (সংশোধনী ২০০২) এর ৩ ধারায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলায় মৌজাজাল্লা পোদ্দারপাড়া এলাকার শ্রী ভানু চন্দ্র মৃধার ছেলে ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৪) কে গ্রেফতার করা হয়।

মাদারগঞ্জ উপজেলায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় দায়ের হওয়া মামলায় বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মোঃ দুল্লুর ছেলে ও মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ অন্তর (১৯) কে গ্রেফতার করা হয়।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম জানান, পুলিশের বিশেষ অভিযানে মোট ছয়জনকেগ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট