1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

জামালপুরে পিকআপ চালক শাহীনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের, তদন্তের দাবি

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
পিকআপ চালক শাহীনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

জামালপুরে পিকআপ ভ্যান চালক শাহীন আলমকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
আজ সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। শাহীন আলম জামালপুর পৌরসভার পশ্চিম নাছিরপুর গ্রামের মৃত জাহেদ আলীর পূত্র।

শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেন, ১০/১২ বছর আগে শাহীন গরুর গোশতের ব্যবসা করতেন। একই এলাকার কতিপয় লোকজন তার কাছে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে গরু চুরি সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। এসব মামলার বেশিরভাগ থেকেই নির্দোষ প্রমাণিত হন তিনি। এরপরেও প্রভাবশালী চক্রটি শাহীনকে প্রাণনাশের হুমকি দিলে সে এলাকা থেকে দূরে চলে যান৷ সেখানে গিয়ে পিকাপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরপরেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো একই চক্র।

তারা আরও অভিযোগ করেন, গত ১৮ মার্চ সকালে জেলার মাদারগঞ্জের বাজিতের পাড়া ডোবা থেকে শাহীনের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিকল্পিত এই হত্যাকান্ডের বিচারবিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন পিককাপ ভ্যান চালক শাহীনের পরিবার। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শাহীনের স্ত্রী জরিনা বেগম, ছেলে আশিক ও মনি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট