1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

জামালপুরে বাসের ধাক্কায় আটোরিকশা যাত্রী নিহত, বাসে আগুন

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
দূর্ঘটনায় কবলিত ব্যাক্তি

জামালপুরে বাসের ধাক্কায় আটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শরিফপুর এলাকায় পৌঁঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট