1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

জামালপুরে বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
জামালপুরে বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদীদের চক্রান্ত মোকাবেলা, রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জামালপুর জেলা বিএনপি’র আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। যারা বলে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে তারা ভুল বলে। গত ৫ই আগষ্ট আমরা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি।

তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা থেকে সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনুস সাহেব ৩১ দফার মধ্যেই সব সংস্কার আছে, আপনাকে কিছু করতে হবে না। ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ূ পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জাতীয় নির্বাহি কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য রাখেন।

এ ছাড়াও এ সময় বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আহসানুজ্জামান রুমেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট