1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

জিয়ানগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কচাঁ নদী সংলগ্ন চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযানে তিনটি ইটভাটাকে আংশিক ভেঙে প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ইটভাটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে আরও উপস্থিত ছিলেন—  পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মী।

অভিযানে ধ্বংস ও জরিমানা করা ইটভাটা, মেসার্স শাহনাজ ব্রিকস (এসবিআই) – আংশিক ভাঙা, ৫ লাখ টাকা জরিমানা, মেসার্স আরওয়ান ব্রিকস (এএমবি আই) – আংশিক ভাঙা, ৫ লাখ টাকা জরিমানা, সার্স ভাই ভাই ব্রিক্স (ভাই ভাই) – আংশিক ভাঙা, ৫ লাখ টাকা জরিমানা,  কঁচা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (কেবিআই) – সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া, কাঁচা ইট নষ্ট করা।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. জহিরুল হক তালুকদার জানান, “বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ জেলা সমূহের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।”

পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ সুরক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট