1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

জিয়ানগরে দিনে দুপুরে শিক্ষকের বাসায় চুরি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
দুর্ধর্ষ   চুরি
পিরোজপুরের জিয়ানগরে দিনে দুপুরে মাহমুদুল হাসান নামে এক মাদ্রাসা শিক্ষকের বাসায় দুর্ধর্ষ   চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামে ইন্দুরকানি বালিপাড়া সড়কের পাশে বাসায় চুরি ঘটনা ঘটে।
জানা যায়, মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসান সকালে তার কর্মস্থলে যান এবং তার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে ১০টার দিকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চোর চক্র দরজার সিটকানি ভেঙে বাসায় ঢুকে আলমিরার তালা ভেঙ্গে  ০৩ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে শিক্ষক মাহমুদুল হাসান থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শনপূর্বক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এ বিষয়ে শিক্ষক মাহমুদুল হাসান বলেন, আমি সকালে মাদ্রাসায় যাই,আমার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যায় । এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে দুষ্কৃতকারীর দল ছিটকানি ভেঙ্গে বাসায় ঢুকে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা ও ০৩ ভরি স্বর্ণালংকার  নিয়ে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি।
জিয়ানগর থানা পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, দিনে দুপুরে দক্ষিণ ইন্দুরকানি গ্রামে   ইন্দুরকানী বালিপাড়া সড়কের পাশে এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট