1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

জিয়ানগরে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জনমত যাচাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
গণশুনানি
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কঁচা ও বলেশ্বর নদীর ৪১ কিলোমিটার বেড়িবাঁধ পুনঃনির্মাণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ জনমত যাচাইয়ে  গণশুনানি অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণ শুনানি  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইব হোসাইন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, ৪ নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ৩ নং বালিপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক নেতা আহসানুল হক ছগির,  সাংবাদিক, বিএনপি ও জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ সহ এলাকার শত শত লোক উপস্থিত থেকে বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি তোলেন।
উল্লেখ্য যে, অএ উপজেলায় ২০০৭ সালের সিডর এবং তারপরে আইলা রেমালসহ বেশ কয়েকটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হলে ও তা পূর্ণ:নির্মান করা হয়নি। যার ফলে নদী তীরবর্তী প্রায় ৫০হাজার থেকে ৬০ হাজার মানুষকে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ০৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে জনাব মাসুদ সাঈদীর নেতৃত্বে বেড়িবাঁধ পূর্ণ:নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করলে মন্ত্রণালয় থেকে জনমত যাচাইয়ের  জন্য পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন।
এ বিষয়ে পিরোজপুর পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলী নুসাইব হোসাইন জানান, উপজেলার নদীর তীরবর্তী ৪১ কিলোমিটার বেড়িবাঁধ পূন:নির্মান, ১৩টি সুইচ গেইট সংস্কার ও ১০টি খাল খননের জন্য মন্ত্রণালয়ের নির্দেশে জনমত জরিপ করে প্রতিবেদন দাখিল করতে হবে। সরকার বরাদ্দ দিলেই অতি দ্রুত টেকশই বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট