1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামলো শহীদ হায়দার আলী স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
শহীদ হায়দার আলী হাদু স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের

জমকালো আয়োজনে পর্দা নামলো ঝিনাইদহের শহীদ হায়দার আলী হাদু স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় নতুন হাটখোলা ফুটবল একাডেমি ও হামদহ মামুন স্পোর্টিং ক্লাব।

বিকেল ৪টায় খেলা শুরু হলে প্রথম থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, তবে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কেউই জালের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে, যেখানে ৩-২ গোলের ব্যবধানে নতুন হাটখোলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।

ফুটবল টুর্নামেন্টে উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক। গত ১লা ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে ঝিনাইদহের বিভিন্ন এলাকার ২৮টি দল অংশ নেয়। পুরো আসরজুড়ে ফুটবলপ্রেমীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট