1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস উদযাপনে অনিয়ম, ক্ষোভ সচেতন মহলের

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস উদযাপনে অনিয়ম, ক্ষোভ সচেতন মহলের

জাতীয় ভোটার দিবস উপলক্ষে ঝিনাইদহে আয়োজনের কথা থাকলেও যথাযথ কর্মসূচি পালন না করায় অসন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। নির্ধারিত র‍্যালি আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

আর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নামমাত্রভাবে, যা অনেকের কাছেই দায়সারা মনে হয়েছে। রোববার সকালে জেলা নির্বাচন অফিসের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে কালেক্টরেট স্কুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিয়ুর রহমান বক্তব্য রাখেন। স্থানীয় সচেতন নাগরিক মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু জানান, সামনে আমরা একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি। বয়স হয়েছে কিন্তু অনেকেই ভোটার হতে পারেননি। তাদেরও বিষয়টি জানা দরকার। সেকরণেই ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয় বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এবারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে। তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি, কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণ ছিল কম এবং পূর্বঘোষিত র‍্যালি আয়োজন না করায় অনেকেই হতাশা প্রকাশ করেন।

অনেকে দাবি করেছেন, আগামীতে এ ধরনের গুরুত্বপূর্ণ দিবস পালনে যথাযথ উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি পায় এবং প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার বলেন, আমি নতুন এসেছি। আয়োজনের বিষয়টি বুঝতে পারিনি। আগামীতে

যথাযথভাবে পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট