1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

ঝিনাইদহ কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
চলন্ত ট্রেনের নি‌চে ঝাঁপ

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আরাফাত (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। তার বাড়ী ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে। খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামি মহানন্দা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। রোববার দুপুর দুই’টার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের সন্নিকটে এই ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট পরিহিত ছিল।

মোরবারকগঞ্জ রেল স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের ট্রলিম্যান আরিফুর রহমান জানান, ট্রেনে কেটে নিহতের সংবাদটি পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ট্রেনে কাটা এক যুবকের লাশ পড়েছিল। বিষয়টি স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে অবহিত করেছেন। রেল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করবেন। স্থানীয়দের ধারনা, নিহত ওই যুবক ট্রেনের নীচে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট