1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার

ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নাক, কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। রবিবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয় এবং পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান জানান, সকালে হাসপাতালে কর্মরত এক মেডিকেল শিক্ষার্থী অভিযোগ করেন যে, একজন নারী চিকিৎসক পরিচয়ে হাসপাতালের তৃতীয় তলায় ঘোরাফেরা করছেন। শিক্ষার্থীর অভিযোগের পর, আনসার সদস্যরা ওই ওয়ার্ডের চিকিৎসকদের কাছে অভিযুক্ত নারীকে নিয়ে যান, তবে কেউ তাকে চেনেন না। এরপর আনসার সদস্যরা বিষয়টি জানালে, তাকে হাসপাতালের পরিচালক এবং উপ-পরিচালকের কাছে নিয়ে যাওয়া হয়। তাদের পরামর্শ অনুযায়ী, তাকে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্ত পাপিয়া আক্তার স্বর্ণা জানিয়েছিলেন, তিনি নরসিংদীর মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে তিনি বকশিবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি জানান, পূর্বপরিচিত এক রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য তিনি ঢাকা মেডিকেলে এসেছিলেন।

প্রশ্ন করা হলে, কেন তিনি চিকিৎসকের অ্যাপ্রোন পরেছিলেন, পাপিয়া আক্তার স্বর্ণা বলেন, “এটা আমি ভুল করেছি, ভবিষ্যতে আর এমন কাজ করব না। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমন অপরাধ করব না।”

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ভুয়া চিকিৎসককে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঢামেক হাসপাতাল থেকে এক ভুয়া গাইনি চিকিৎসক মুনিয়া খান রোজা (২৫) আটক হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট