1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

তিস্তা প্রকল্প নিয়ে চীন ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে: ড. খলিলুর রহমান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ড. খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরে গত ৫০ বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশটি তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ড. খলিলুর রহমান বলেন, চীনের সাথে নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা হয়েছে, তার প্রতিফলন ভবিষ্যতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেখা যাবে।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

চীন সফরে আধুনিক তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন।

প্রধান উপদেষ্টার চীন সফরে পানি সমস্যা, রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রযুক্তি খাত এবং বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সহযোগিতার মাধ্যমে এসব বিষয়ে ইতিবাচক ফল আসবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট