1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দলীয় সন্ত্রাসীদের হামলায় উপজেলা ছাত্রদল নেতা গুরুতর আহত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
দলীয় সন্ত্রাসীদের হামলায় উপজেলা ছাত্রদল নেতা গুরুতর আহত
পিরোজপুরের জিয়ানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ফরাজী নিজ দলীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
 শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ০৮টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ফকিরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, মোঃ শাহিন ফরাজীর সাথে স্থানীয় হাসান খান ও মানিকের সাথে ডিস লাইন ও ইন্টারনেট সংযোগ নিয়ে বিরোধ চলছিল। শাহীন ফরাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হক ফরাজীর ছেলে এবং সে জিয়ানগর ডিগ্রী কলেজে অধ্যয়নরত। হাসান খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত এবং মানিক জেলা তাঁতী দলের রাজনীতির সাথে জড়িত। তারা সকলেই দক্ষিণ ভবানীপুর গ্রামের একই এলাকার বাসিন্দা। শাহীন ফরাজীর নিকট মানিক ও হাসান ডিস লাইন ও ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যাপারে চাঁদা দাবি করেছিল বলে শাহীন ফরাজী দাবি করেন।
তারই সূত্র ধরে শনিবার রাত ০৮টার দিকে ফকিরহাট নামক স্থানে  মানিক ও হাসান মিলে শাহীন ফরাজির উপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা শাহীন  ফরাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসার  জন্য নিয়ে আসে।
ঘটনা শুনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহীন ফরাজীকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু  বলেন, শাহীন ফরাজীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন হাতে তুলে নেওয়ার রাজনীতি আমরা করি না। সঠিক তদন্তের  মাধ্যমে এর উপযুক্ত বিচার হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়ানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির উপর হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। সন্ত্রাসীরা যে দলেরই হোক তার বিচার হবে, কোন পার পাবে না। সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার হবে বলে তিনি আশ্বস্ত করেন।
জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেন বলেন, শাহীন ফরাজী নামে ছাত্রদল নেতার উপর নিজ দলীয়  সন্ত্রাসী দ্বারা  হামলা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট