1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে পুলিশের প্রশিক্ষণের গুলিতে নিজ বাড়িতে কিশোরী গুলিবিদ্ধ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
গুলিবিদ্ধ কিশোরী

দিনাজপুর সদর উপজেলার শিবরামপুরে বাড়ির উঠোনে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন শাহনাজ পারভীন (১৫) নামের এক কিশোরী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনসার ও ভিডিপি কার্যালয়ের পাশে পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহনাজ দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শিবরামপুর এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের মেয়ে। গুলিটি তার ডান পায়ের হাঁটুর ওপরে লেগে গুরুতর আঘাত করে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বর্তমানে বাড়িতে অবস্থান করছে।

শাহনাজ জানান, ঘটনার সময় বাড়ির উঠোনে চেয়ারে বসে ছিলেন। হঠাৎ তার পায়ের হাঁটুর ওপর কিছু এসে লাগলে তিনি পড়ে যান। পরবর্তী সময়ে ক্ষতস্থানে রক্তপাত শুরু হয় এবং গুলিটি মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, ১২ জানুয়ারি থেকে দিনাজপুরে আনসার ও ভিডিপি ফায়ারিং স্কোয়াডে পুলিশের বার্ষিক অস্ত্র প্রশিক্ষণ চলছিল। পুলিশি প্রশিক্ষণের সময় অসাবধানবশত একটি গুলি শাহনাজের পায়ে এসে লাগে বলে পরিবারের দাবি।

শাহনাজের বাবা জালাল উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি মেয়েকে নিয়ে আনসার ও ভিডিপি কার্যালয়ে যান। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ ও আনসার ভিডিপির কর্মকর্তারা শাহনাজের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বিষয়টি নিয়ে সঠিক আশ্বাস না পাওয়ায় তিনি আবার আনসার ভিডিপি কার্যালয়ে যান।

জালাল উদ্দিন আরও বলেন, “আজ আমার মেয়ের পায়ে গুলি লেগেছে, কাল অন্য কারও শরীরে লাগতে পারে।” তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন সতর্কতার জন্য মাইকিং করার কথা বললেও কোনো মাইকিং শোনা যায়নি।

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক রাকিবুল ইসলাম জানান, শাহনাজের ডান পায়ের হাঁটুর ওপরে ধাতব পদার্থের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি সেলাই দেওয়া হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।

দিনাজপুর আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান জানান, ফায়ারিং স্কোয়াড সমতল থেকে অন্তত পাঁচ ফুট নিচে অবস্থান করে প্রশিক্ষণ পরিচালনা করে। গুলি লাগার অভিযোগটি অস্বাভাবিক বলে মনে হলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, “এটি একটি দুর্ঘটনা। আমরা গুলিটি জব্দ করেছি এবং পুরো ঘটনার তদন্ত করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক কারণ বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে প্রতিরোধে প্রশাসনিক নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট