1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দীর্ঘ দিন পরে মঞ্চে ফিরে গান গাইতে গাইতেই লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দিলেন, কিন্তু গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে মঞ্চেই লুটিয়ে পড়লেন!

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সংগীতশিল্পী দিঠি আনোয়ার তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগীতশিল্পী দিঠি আনোয়ার জানান, “সাবিনা আন্টি এখন হাসপাতালে চিকিৎসাধীন, তবে শঙ্কামুক্ত। অনেকদিন পর তিনি মঞ্চে ফিরেছিলেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি ভালো আছেন, দুই-একদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরবেন।”

এদিকে, কিংবদন্তি শিল্পীর মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধনও নিশ্চিত করেছেন যে তার মা এখন অনেকটাই সুস্থ। তিনি বলেন, “মায়ের সঙ্গে কথা হয়েছে, তিনি এখন ভালো আছেন। চিকিৎসা শেষ হলে তাকে বাসায় নিয়ে আসা হবে।”

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর দীর্ঘ সময় তিনি মঞ্চ থেকে দূরে ছিলেন এবং চিকিৎসার মধ্যেও ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক বছর পর তিনি মঞ্চে ফিরে আসেন, এবং অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও তার পারফর্ম করার কথা ছিল।

সাবিনা ইয়াসমিনের আকস্মিক অসুস্থতার খবরে সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই প্রিয় শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট