1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

দুই বোনের পেট থেকে বের হলো ৪ হাজার ইয়াবা, তিনজন আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইয়াবা বহন করে ঢাকায় পাচারের সময় দুই নারীকে আটক

কক্সবাজার বিমানবন্দরে পেটে ইয়াবা বহন করে ঢাকায় পাচারের সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই নারী সম্পর্কে আপন বোন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় আরও একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন (৩২) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)। দুই বোন পেটে করে দুই হাজার করে মোট ৪ হাজার ইয়াবা বহন করছিলেন বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল ইয়াবা বহনের তথ্য পায়। অভিযানের সময় আকতার হোসেন প্রথমেই ঢাকার উদ্দেশ্যে একটি ফ্লাইটে রওনা দেন। কৌশলগত কারণে তাকে তখন আটক না করে দুই বোনকে বিমানবন্দরে চিহ্নিত করে আটক করা হয়।

পরে তাদের সন্দেহভাজন হিসেবে একটি প্যাথলজি সেন্টারে নিয়ে এক্স-রে করা হয়, যেখানে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৫টা পর্যন্ত ৪ হাজার পিস ইয়াবা বের করা হয়।

আটক দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দরে আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি দল অভিযান চালিয়ে আটক করে।

এ কে এম দিদারুল আলম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জানিয়েছেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার থেকে মাদকের প্রবাহ বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা চোরাচালানের নতুন কৌশলগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট