1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ভাণ্ডারিয়ার সমাবেশে চরমোনাই পীরের কঠোর হুঁশিয়ারি কাহারোলে কাব হলিডে ২০২৫ অনুষ্ঠিত: ৩০ বিদ্যালয়ের ২৫০ কাব স্কাউটসের অংশগ্রহণ আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: ঝিনাইদহ জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা খুলনার দিঘলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত, সংগঠিত হওয়ার আহ্বান নেতাদের ইন্দুরকানীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমূলে বিনষ্ট না করলে দেশের অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না।” তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সকল স্তরের সহযোগিতার প্রয়োজন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সব লেভেল থেকে দুর্নীতি কমিয়ে আনতে হবে, এজন্য ডিসিদের সহযোগিতা চেয়েছি।” তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আশাবাদী। “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, আরও উন্নতি আশা করছি,” বলেন তিনি।

এছাড়া, সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর কথা জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট