1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ভাণ্ডারিয়ার সমাবেশে চরমোনাই পীরের কঠোর হুঁশিয়ারি কাহারোলে কাব হলিডে ২০২৫ অনুষ্ঠিত: ৩০ বিদ্যালয়ের ২৫০ কাব স্কাউটসের অংশগ্রহণ আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: ঝিনাইদহ জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেছেন, বিশাল একটি অংশকে বাদ দিয়ে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। শনিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ভোটার হালনাগাদ কর্মসূচি চলছে। অথচ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি সুবিধা থাকা সত্ত্বেও তা বিগত বছরগুলোতে কার্যকর হয়নি।

তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার বঞ্চিত করা ফ্যাসিস্ট, খুনি হাসিনার একটি চক্রান্ত ছিল। এ ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। যদি আমি একাই থাকি, তবু এই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাবো।”

হাসনাত তার পোস্টে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশের অর্থনীতির জন্য প্রবাসী ভাই-বোনেরা অনন্য ভূমিকা পালন করেছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানেও তাদের সক্রিয় অংশগ্রহণ নজির স্থাপন করেছে। তিনি দাবি করেন, অনেক প্রবাসী হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছেন।

হাসনাত আরও বলেন, “প্রবাসীদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হোক, যাতে তারা সহজেই ভোটার হতে পারেন। অ্যাডভান্স ভোটিং সিস্টেমের মাধ্যমে তাদের ভোট প্রদানের সুযোগ দেওয়া যেতে পারে। নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হলে আমরা চুপ করে বসে থাকবো না। স্বৈরাচারী হাসিনা স্টাইলে কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট