1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূসে

বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আসন্ন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুধবার (৫ মার্চ) এ নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা শ্রমিকদের জন্য বিমা কাভারেজ ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এতে শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

অনলাইনে বৈঠকে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বলেন, ‘দেশ এরই মধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিছু অত্যন্ত ইতিবাচক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, আমরা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি।’

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তুয়োমো পৌতিয়াইনেন উপস্থিত ছিলেন।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট